নান্দাইলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে পৌর বিএনপি'র প্রথম সভায় অঙ্গীকার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নান্দাইল পৌর শাখার আহ্বায়ক কমিটির প্রথম সভা ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে শুক্রবার (২১ নভেম্বর) বিকালে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভুঁইয়া মনির, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বাবুল ও বিএনপি নেতা এম. এ. আলমগীর সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. হাকিমুল ইসলাম ভুঁইয়া, আশরাফ উদ্দিন বাদল, মুখলেছুর রহমান মুক্তা, সিরাজুল ইসলাম, লোকমান হোসেন সরকার, খাদেমুল ইসলাম ঝিনুক, সদস্য বদরুদ্দোজা খান মোহন, বিএনপি নেতা ওমর ফারুকসহ আরও অনেকে।
আরও পড়ুন: হাতিয়ার উপজেলা নির্বাহী অফিসার ওএসডি
গত ১৪ ফেব্রুয়ারি নান্দাইল পৌর বিএনপির ৮১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ্ কালাম ও যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভায় বক্তারা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করার জন্য নান্দাইল নির্বাচনী এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ইয়াসের খান চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুন: আইজিপির বাড়িতেই চুরি: নিরাপত্তার ‘দুর্গে’ নিঃশব্দে ঢুকে তামার তার উধাও
নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।





