বগুড়ায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আতিক গ্রেফতার
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনাপাড়া গ্রামের শীর্ষ সন্ত্রাসী আতিকুর রহমান আতিক (৩৫) কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
উক্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে গতকাল (৪ঠা ফেব্রুয়ারি) ব্রিটিশের তৈরি একটি রিভলবার, তাজা গুলি ও দেশি তৈরি অস্ত্র, একটি ভুয়া সাংবাদিকের প্রেস আইডি কার্ড ও দু’টি পাসপোর্ট এবং অবৈধ নিষিদ্ধ ঘোষিত কোকেন, ইয়াবা ট্যাবলেট ও সেবনের সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: তাড়াশে সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
এ সময় শীর্ষ সন্ত্রাসী আতিকুর রহমান আতিকের নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ব্রিটিশ রিভলবার ০১টি, ০৪ রাউন্ড গুলি, ০১টি ফাঁকা ম্যাগাজিন ও শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্রের পাশাপাশি অবৈধ নিষিদ্ধ ঘোষিত কোকেন ও ইয়াবাসহ সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। সেই সাথে একটি ভুয়া সাংবাদিকের প্রেস আইডি কার্ড ও দু’টি পাসপোর্টসহ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।





