কুলাউড়ায় প্রথমবারেই চমক দেখালেন ধানের শীষের শকু

Sanchoy Biswas
এম শাকিল রশিদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতায় নেমে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ শওকতুল ইসলাম শকু ১৪ হাজার ৯২৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল শকুকে বিজয়ী ঘোষণা করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করেন।

আরও পড়ুন: ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু

ঘোষিত ফলাফল অনুযায়ী, পোস্টাল ভোট গণনা কেন্দ্রসহ ১০৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী শওকতুল ইসলাম শকু ৬৮ হাজার ৩৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. সায়েদ আলী পেয়েছেন ৫৩ হাজার ৪৫৮ ভোট।

এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খান সাহেদ পেয়েছেন ২৫ হাজার ৮৮৯ ভোট, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাস খান পেয়েছেন ১৩ হাজার ৭৫৪ ভোট, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম. জিমিউর রহমান চৌধুরী পেয়েছেন ২ হাজার ১৪১ ভোট, কাঁচি প্রতীকের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী পেয়েছেন ৫৯১ ভোট, হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল কুদ্দুস পেয়েছেন ৫২০ ভোট এবং লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল মালিক পেয়েছেন ৪৮৪ ভোট।

আরও পড়ুন: ৪৭ বছরের দেয়াল ভেঙ্গে শ্রীপুরের সন্তানের সংসদযাত্রা