উলিপুরে জামাতের প্রার্থী এমপি নির্বাচিত

Sanchoy Biswas
মমিনুল ইসলাম, উলিপুর, কুড়িগ্রাম
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে জামায়াতে ইসলামের ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাহাবুবুল আলম সালেহী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬ হাজার ৯শ ৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী তাসভীর উল ইসলাম ধানের শীষ প্রতীকে ৭৮ হাজার ৪শ ৩ ভোট পেয়েছেন।

এ আসনে পোস্টাল ভোটসহ ৩ লাখ ৬৮ হাজার ৪শ ৭০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট কেন্দ্র ছিল ১৪০টি, প্রিজাইডিং অফিসার ১৪০ জন, বুথ সংখ্যা ৬৯৭টি, সহকারী ১৪০ জন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছিল ৩৪টি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন: হাজির হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ক্লিনিক্যাল বর্জ্যের স্তূপ, স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা