শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

Sanchoy Biswas
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:২২ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌর এলাকার সবুজবাগে প্রাইভেট পড়তে যাওয়া এক এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সবুজবাগ এলাকায় একটি বাসা থেকে আলমগীর হোসেন (৩০) নামের ওই শিক্ষককে আটক করা হয়।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

পুলিশ জানায়, অভিযুক্ত আলমগীর হোসেন উপজেলার সিঙ্গারদীঘি গ্রামের বাসিন্দা এবং তিনি শ্রীপুরে একটি ভাড়া বাসায় কোচিং সেন্টার পরিচালনা করতেন। অভিযোগ রয়েছে, প্রাইভেট পড়ানোর সময় তিনি ওই শিক্ষার্থীকে যৌন হয়রানি করেছেন।

আরও জানা যায়, তিনি পূর্বে শ্রীপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে সেখান থেকে বরখাস্ত করা হয়েছিল।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।