উলিপুর থানা-র বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১
কুড়িগ্রামের উলিপুরে বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ০৪ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উলিপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন মোবাইল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয় উলিপুর থানাধীন দুর্গাপুর ইউনিয়নের ভেলুর খামার গ্রামে শ্রী চনক চন্দ্র রায় চন্দনের বসতবাড়িতে।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
এ সময় তার শয়নকক্ষের খাটের বালিশের নিচ থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় আনুমানিক ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২,০০০ টাকা। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে শ্রী চনক চন্দ্র রায় চন্দন (৪০), পিতা-মৃত অলন্ত চন্দ্র রায় অনন্ত, গ্রাম-দুর্গাপুর (ভেলুর খামার), ইউনিয়ন-দুর্গাপুর, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় উলিপুর থানায় মামলা নং-০৭, তারিখ ০৪/০৩/২০২৬ খ্রি., ধারা ৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
পুলিশ জানায়, মাদক নির্মূলে উলিপুর থানার বিশেষ অভিযান অব্যাহত থাকবে।





