ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র্যাবের অভিযান, ইয়াবাসহ আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ৭ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। কথিত দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে অভিযানের সময়।
র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি দল গোপন তথ্যের ভিত্তিতে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমোড় এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। একটি দোচালা টিনের ঘরকে কেন্দ্র করে এই অভিযান চালানো হয়।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। আটক ব্যক্তিরা হলেন মো. জুবাঈদ (২১), পিতা— তারা মোল্লা, বাড়ি কামালমোড়া এবং মো. আবেদ মিয়া (২২), পিতা— মো. বিল্লাল মিয়া, বাড়ি নিদারাবাদ। তারা দুজনই বিজয়নগর উপজেলার বাসিন্দা।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি কালো পলিথিনের ভেতর রাখা ৩৯টি বায়ুরোধক জিপার প্যাকেট থেকে মোট ৭ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবাসহ তাদের বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।





