উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি
কুড়িগ্রামের উলিপুরে শর্ট সার্কিট লাইন থেকে আগুন ধরে শাহিন আলম (৩৪) এর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই শাহিন আলমের বাড়ি পুড়ে যায়।
শনিবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন লেগে পুড়ে গেছে একটি বাড়িটি। এতে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত শাহিন আলম।
আরও পড়ুন: আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত: স্বাস্থ্যমন্ত্রী
শাহিন আলম উলিপুর উপজেলার তেথরাই ইউপির হোকডাংগা, খামারপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে।
স্থানীয় বাসিন্দা রেজাউল হক (৩৫) বলেন, "শনিবার দুপুর ১টার দিকে বাড়িটির চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই শাহিনের বাড়ি পুড়ে যায়। এতে কমপক্ষে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।"
আরও পড়ুন: ৩২ লাখ কোটি টাকা লুটপাট করেছে শেখ হাসিনা: চিফ হুইপ নূরুল ইসলাম মনি
ক্ষতিগ্রস্ত শাহিন আলম বলেন, "আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমার যা কিছু ছিল তা সব কিছু এবং মাথা গোছার আশ্রয়টুকু শেষ হয়ে গেছে। সে জন্য সরকারি সাহায্য চাই।"





