ওয়ান ইলেভেন এর কুশীলব লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ১২:০৪ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোয়েন্দা পুলিশের প্রধান মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসে অভিযান চালায়। এ সময় ওই এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে তাকে আটক করা হয়।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। তবে পাঁচ দিনের মাথায় তিনি জাতীয় পার্টির মনোনয়ন ফরম কেনেন। পরদিনই তিনি জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

এক-এগারো সময় আলোচিত এই সাবেক সেনা কর্মকর্তার আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।