চাঁপাইনবাবগঞ্জে সড়ক ও জনপথের বৃক্ষরোপণ

Sanchoy Biswas
গর্বিতা রানী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৪৬ পূর্বাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হয়।

বুধবার সকালে জেলা সড়ক বিভাগের উদ্যোগে শহরের অকট্রয় মোড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

আরও পড়ুন: কাপাসিয়ায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক রাখার দায়ে জরিমানা আদায়

চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহা. নাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশিদ ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী।

আরও পড়ুন: কুলাউড়ায় ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

বক্তারা বলেন, সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন সড়কের পাশে বৃক্ষরোপণ করা হবে, যা একদিকে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করবে, অন্যদিকে জেলার সৌন্দর্যও বৃদ্ধি পাবে।