নরসিংদীতে পুকুরে মিলল যুবকের লাশ

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৪৬ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার আদমদিয়ায় একটি পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের চাঁনগাঁও গ্রামের এক পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

নিহত মনসুর আলী (২৫) ওই গ্রামের মোতালিব মিয়ার ছেলে এবং তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন লোক একটি লাশ পুকুরে ভাসতে দেখে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

এদিকে অটোরিকশাচালক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধার হওয়া মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কী কারণে এই হত্যাকাণ্ড, তা এখনও বলা যাচ্ছে না। এ বিষয়ে আমরা কাজ করছি। দ্রুত সময়ের মধ্যে আপনাদের বিস্তারিত জানানো হবে।