কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্র ঐক্য পরিষদ, চন্দ্রাবতীর ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত
কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্র ঐক্য পরিষদ—চন্দ্রাবতীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে একটি প্রাণবন্ত ও তথ্যবহুল ক্যারিয়ার বিষয়ক সেমিনার। দীর্ঘ সময়ব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, চাকরি প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন বিভিন্ন অঙ্গনের প্রতিষ্ঠিত ব্যক্তিরা।
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক রাজীব হোসাইন, অগ্রণী ব্যাংক পিএলসি’র সহকারী মহাব্যবস্থাপক শাফায়েত মো. নূরুল্লাহ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক শাহ মারুফ।
আরও পড়ুন: কুলাউড়ায় একসঙ্গে ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্র সংসদ ‘আল-ফায়জী’
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজেদের অভিজ্ঞতা, সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরেন। পাশাপাশি বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে আত্মউন্নয়ন, নেতৃত্বগুণ ও লক্ষ্যনির্ভর প্রস্তুতির গুরুত্ব নিয়েও আলোচনা করেন তারা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ও অনুপ্রেরণা তৈরির লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরাও অতিথিদের বাস্তবমুখী দিকনির্দেশনাকে ভবিষ্যৎ পথচলার জন্য অত্যন্ত সহায়ক বলে উল্লেখ করেন।
আরও পড়ুন: মোহনগঞ্জে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু
অনুষ্ঠান শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একইসঙ্গে উপস্থিত সকল শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে বলে জানানো হয়।
‘শেকড়ের টানে ঐক্য’—এই প্রত্যয়ে ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন ইতিবাচক আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।





