নরসিংদী জেলা প্রেসক্লাবের উদ্যোগে দুই সাংবাদিকের বাবা-মায়ের স্মরণে দোয়া মাহফিল

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:২২ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী জেলা প্রেসক্লাবের সম্মানিত কার্যনির্বাহী সদস্য ও দেশ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি নূরে আলম রনির পিতা মরহুম মো. জাকির হোসেন এবং দৈনিক ঢাকার ডাক পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. ফরিদুজ্জামানের মাতা মরহুমা সাইখুন্নেসার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী জেলা প্রেসক্লাবের উদ্যোগে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ আওয়াল এবং সঞ্চালনায় ছিলেন নরসিংদী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এসএ টিভির জেলা প্রতিনিধি সজল ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, গ্লোবাল টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম মতি, বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি ও সহ-সভাপতি আশিকুর রহমান, চ্যানেল নাইন-এর জেলা প্রতিনিধি হৃদয় এস সরকার, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিন আমিন, দেশ টিভির জেলা প্রতিনিধি ও কার্যনির্বাহী সদস্য নূরে আলম রনি, দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি ও কার্যনির্বাহী সদস্য মো. ফরিদুজ্জামান, জনপথ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সালমা বেগম, কোষাধ্যক্ষ মাইন উদ্দিন সরকার, ফারদিন হাসান দীপ্তসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন: শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

শোকসভায় বক্তারা মরহুম মো. জাকির হোসেন ও মরহুমা সাইখুন্নেসার স্মৃতিচারণ করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরে মরহুম ও মরহুমার আত্মার মাগফিরাত এবং তাঁদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।