পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Shahrier Islam Pallab
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩২ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা পুলিশের আয়োজনে পিরোজপুর পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর সভাপতিত্বে -এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) জনাব পার্থ চক্রবর্তী (পিপিএম)।

সভায় পুলিশ অফিসার ও ফোর্স সদস্যগণ তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় উপস্থাপন করেন। পুলিশ সুপার উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বসহকারে শুনে তা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে নিয়মিত ছুটি প্রদান, আবাসন ব্যবস্থা, পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবা,মানসম্মত খাবার নিশ্চিতকরণ, শৃঙ্খলা, নৈতিকতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। 

আরও পড়ুন: নরসিংদী জেলা প্রেসক্লাবের উদ্যোগে দুই সাংবাদিকের বাবা-মায়ের স্মরণে দোয়া মাহফিল

একই সঙ্গে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে সাধারণ জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে সকলকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভার শেষে দায়িত্ব পালনে বিশেষ অবদান ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার বিভিন্ন পুলিশ সদস্যের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পরবর্তীতে দুপুর ১২.০০ ঘটিকায় অক্টোবর ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে "অপরাধ পর্যালোচনা সভা" অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) জনাব সোহরাব হোসাইন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেপ্টেম্বর ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড