কুলাউড়ায় মুল্লুক চলো দিবসে র্যালি ও সমাবেশ
বাংলাদেশের জাতীয় চা শ্রমিক জোট ও বাংলাদেশ জাসদের উদ্যোগে মুল্লুক চলো দিবস পালন করা হয়েছে।
বুধবার (২০ মে) বিকালে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: অধ্যক্ষের সহায়তায় জাল সনদে চাকরি, তুলছেন সরকারি বেতন
বাংলাদেশ চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার সভাপতি জ্ঞান শংকর গৌড়ের সভাপতিত্বে ও বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আ স ম সালেহ সুহেল, কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, চা শ্রমিক নেত্রী গীতা রাণী কানু, চা শ্রমিক নেত্রী লছমী রাণী রাজভর, চা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক চন্দন গৌড়।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সহ-সভাপতি মো: সোহাগ মিয়া, কুলাউড়া পৌর শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, কুলাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ৬নং কাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো: আজাদ মিয়া, বাংলাদেশ যুব জোটের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম হেলাল, পৃথিমপাশা ইউনিয়ন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কালিটি চা বাগানের শ্রমিক নেতা সন্তোষ রায়, লোহাউনি চা বাগানের শ্রমিক নেতা দিলীপ পাশী, হলিছড়া চা বাগানের কৃষ্ণ দাস, শান্তি দাস, সুমিত্রী দাস, লোহাউনি চা বাগানের পঞ্চায়েত সেক্রেটারি রবি সিংহ ভৌমিক, দিলীপ পাশী, সুমন বাউরী, অনন্ত সিং ভৌমিক, সুমিত্রা দাস, ছাত্রনেতা বাবলু গোয়ালা প্রমুখ।
আরও পড়ুন: চট্টগ্রামে এনসিপির মহানগর সদস্য সচিবসহ ৮ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা
সভায় বক্তারা ১৯২১ সালের ২০ মে চা শ্রমিকদের মুল্লুক চলো আন্দোলনে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই ১০৫ বছরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তারা পায়নি ভূমির অধিকার, শিক্ষা-স্বাস্থ্যসহ সকল মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত। চা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টের উচ্চকক্ষে অন্যান্য শ্রমজীবীর পাশাপাশি চা শ্রমিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এবং বাগান ম্যানেজমেন্টে চা শ্রমিকদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান। অবিলম্বে ক্যামেলিয়া হাসপাতাল চালু এবং চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিও জানানো হয়।





