বাগেরহাটে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ন, ২০ মে ২০২৬ | আপডেট: ১:৫৭ অপরাহ্ন, ২০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকালে খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মোংলা থেকে মোটরসাইকেলে তিনজন আরোহী খুলনার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন: ‎করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা দুইজনকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল

নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।