অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে রংপুরে ২ জন গ্রেপ্তার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ন, ০২ জুন ২০২৬ | আপডেট: ৮:১৭ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনা ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের অভিযোগে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ডিবি শাখার অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় মহানগরীতে সাইবার অপরাধ, জুয়া ও অনলাইনভিত্তিক অবৈধ কার্যক্রম প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। ডিসি (ডিবি) সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

পুলিশ জানায়, ১ জুন ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন মডার্ন মোড় এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—

আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

১. ভূপতি কুমার রায় (২৫), পিতা: মুকুন্দ রায়, সাং- মদনপুর, থানা: আদিতমারী, জেলা: লালমনিরহাট।

২. আরিফুল ইসলাম আবির (২৫), পিতা: আফজাল হোসেন, সাং- গোরন, থানা: কালীগঞ্জ, জেলা: লালমনিরহাট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনা এবং এর মাধ্যমে আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

অভিযানকালে তাদের কাছ থেকে ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত ১৫টি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) সংযুক্ত সিম কার্ড উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ, অনলাইন জুয়া এবং অবৈধ আর্থিক কার্যক্রমের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চলবে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।