সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোভ্যানের তিন যাত্রী নিহত
সিরাজগঞ্জের বেলকুচিতে বাসের ধাক্কায় অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মেঘুল্লা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, বাস ও অটোভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। দুর্ঘটনার বিস্তারিত কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





