সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৫৪ বোতল ভারতীয় মদ জব্দ

Sadek Ali
নুরুজ্জামান ভূইয়া, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ন, ০৬ জুন ২০২৬ | আপডেট: ২:৫৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত মাদকবিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ৫৪ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৮১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে চুনারুঘাট উপজেলার সিন্দুরখান বিওপির একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিমাইলত এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫৪ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ উদ্ধার করতে সক্ষম হয়।

আরও পড়ুন: শেরপুরে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে তিন নদীর পানি বিপদসীমার ওপরে

বিজিবি জানায়, উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৮১ হাজার টাকা। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।##

আরও পড়ুন: গাজীপুরে পোশাক কারখানায় আগুন