উলিপুরে উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

Sanchoy Biswas
উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬ | আপডেট: ৮:২৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেলে উলিপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি দীর্ঘদিন বিলুপ্ত থাকায় পরিচালনা পর্ষদের অনুমতি সাপেক্ষে পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী পরিষদে ১৪ জন এবং সাধারণ পরিষদে ১০ জন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন: ক্রিকেটার নাঈমকে নির্যাতনের ঘটনায় প্রতিবাদ-নিন্দার ঝড়

উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনিযুক্ত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে দৈনিক বাংলা বাজার পত্রিকার উলিপুর প্রতিনিধি মমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পদে প্রথম খবর-এর প্রতিনিধি রুহুল আমিন রুকু, সহ-সভাপতি পদে দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি সাখাওয়াত হোসাইন এবং দৈনিক বায়ান্নর আলো পত্রিকার প্রতিনিধি মো. আব্দুল মান্নান নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে নতুন দিন পত্রিকার প্রতিনিধি শাহিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আই ওয়ান টিভির উলিপুর প্রতিনিধি আবু রায়হান আলী, সাংগঠনিক সম্পাদক পদে মাসিক যায় যায় বেলা পত্রিকার প্রতিনিধি মোশাররফ হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার প্রতিনিধি ওবায়দুল হক নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: চট্টগ্রামের রাউজানে গুলিতে যুবদল নেতা নিহত, এলাকায় উত্তেজনা

দপ্তর সম্পাদক পদে প্রথম টিভির প্রতিনিধি লিটন হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট জজ কোর্ট, কুড়িগ্রামের খাইরুল আলম, আইন বিষয়ক সম্পাদক পদে দৈনিক আজকের খবর-এর প্রতিনিধি ওবায়দুল্লাহ সরকার, প্রচার সম্পাদক পদে দৈনিক প্রভাতী পত্রিকার প্রতিনিধি লতিফুল রহমান নয়ন ফরাজী, ধর্ম বিষয়ক সম্পাদক পদে দৈনিক ঢাকা রিপোর্ট-এর প্রতিনিধি শ্রী প্রতীক কুমার, কোষাধ্যক্ষ পদে দৈনিক আমাদের পত্রিকার প্রতিনিধি ফজলুল হক রাজু এবং ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী পরিষদে কার্যকরী সদস্য পদে রয়েছেন দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি স্বপন কুমার সাহা, দৈনিক ঢাকা প্রতিদিন-এর প্রতিনিধি মাইনুল ইসলাম এবং তালাশ টিভির প্রতিনিধি আল মামুন।

সাধারণ পরিষদে রয়েছেন দৈনিক অর্জন পত্রিকার প্রতিনিধি আল ইমরান, ই-নিউজ ডটকম বিডির প্রতিনিধি মোস্তফা কামাল, ঢাকার সংবাদ পত্রিকার প্রতিনিধি ফেরদৌস আলম, দৈনিক আলোকিত নিউজের প্রতিনিধি হাসিবুর রহমান, দৈনিক পক্ষীক দৃষ্টির অন্তরালে পত্রিকার প্রতিনিধি আরিফুল হাসান এবং দৈনিক বায়ান্নর আলো পত্রিকার স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম রুজেল।

নবনিযুক্ত পূর্ণাঙ্গ কমিটিতে নির্বাচিত হয়েছেন বলে উলিপুর রিপোর্টার্স ইউনিটি সূত্রে জানা যায়।

নবনিযুক্ত কমিটির পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেন নেতৃবৃন্দ। পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নবনিযুক্ত কমিটিকে উত্তরোত্তর সাফল্য কামনা করে স্বাগত জানানো হয়।

এছাড়াও পরিচালনা পর্ষদের প্রধান সমন্বয়ক সাখাওয়াত হোসাইন জানান, আগামী মঙ্গলবার (১৭ জুন ২০২৬) নবনিযুক্ত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে।