তারেক রহমান দেশের ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী
সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষক কার্ডসহ দেশের ইমাম, মোয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বৃহস্পতিবার বিকেলে নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে জি আর চাল, হতদরিদ্রদের মাঝে ঢেউটিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি হতদরিদ্র ৩০ জনকে ঢেউটিন, ১০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও ১৫টি প্রতিষ্ঠানে জি আর চাল বিতরণ করেন।
আরও পড়ুন: বড়লেখা সীমান্ত থেকে ভারতীয় এয়ারগান ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার
উক্ত বিতরণ অনুষ্ঠানের পূর্বে ক্লাইমেট স্মার্ট প্রকল্পের কৃষি প্রযুক্তি ও ৩ দিনব্যাপী ফলমেলা-২০২৬ ও কৃষি প্রণোদনা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। এসময় সাথে ছিলেন ইউএনও ফাতেমা জান্নাত ও কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি অনুষ্ঠান শেষে পৌরসভার আমোদাবাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, বৃক্ষরোপণকে সামাজিক রূপ দিতে পারলেই আমরা আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য দেশ উপহার দিতে পারব।
আরও পড়ুন: প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
প্রতিটি অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও তার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।





