বড়লেখা সীমান্ত থেকে ভারতীয় এয়ারগান ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন দুটি ভারতীয় এয়ারগান এবং ৩৬ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।
শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টার দিকে বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব সামগ্রী উদ্ধার করে।
আরও পড়ুন: ফেনীতে ৪৫০ পিস ইয়াবাসহ তাঁতীদল নেতা আটক
বিজিবি সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ষাটঘড়ি এলাকায় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লুকায়িত অবস্থায় দুটি ভারতীয় এয়ারগান ও ৩৬ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান অভিযান ও জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
তিনি জানান, উদ্ধার হওয়া এয়ারগান ও গুলির কোনো মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ সামগ্রী প্রবেশ রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।





