বাঁশখালীতে ভবন নির্মাণে চাঁদা না পেয়ে কাজে বাঁধার অভিযোগে মানববন্ধন

Sadek Ali
রিয়াদুল ইসলাম, বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ২:৫৬ অপরাহ্ন, ২১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে ভবন নির্মাণে চাঁদা দাবি ও চাঁদা না পেয়ে নির্মাণ কাজে বাধাদানের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার। 

রবিবার (২১ জুন) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশা মোশাররফ আলী মিয়ার বাজার এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: আশা’র উদ্যোগে সিলেটজুড়ে বৃক্ষরোপণ অভিযান

মানববন্ধনে অভিযোগ করে ভুক্তভোগীরা বলেন, 'ভুক্তভোগী কোরবান আলীর পরিবার নিজের জমিতে ভবন নির্মাণ করতে গেলে স্থানীয় প্রভাবশালী রমজান আলী সাগর ও মুজিবের নেতৃত্বে একদল ভূমিদস্যু প্রথমে চাঁদা দাবি ও পরে চাঁদা না পেয়ে ভবন নির্মাণ কাজে বাধা দিচ্ছেন। প্রতিনিয়ত চাঁদার দাবিতে ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছেন। এরআগে জোরপূর্বক কোরবান আলীর পৈতৃক সম্পত্তি দখল করে প্রভাবশালী রমজান আলী ভবন নির্মাণ করেন। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় প্রশাসনের কাছে গিয়েও কোন প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা। তাদের হুমকিতে ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা এলাকাবাসী এই প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। 

এ সময় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে ভুক্তভোগী কোরবান আলী, আজিজ আহমদ, বাবু আলম, মুহাম্মদ নয়ন, বেলালসহ গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। এ সময় মানববন্ধনে কয়েক শতাধিক এলাকাবাসী অংশ নেন।

আরও পড়ুন: কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেফতার