বারিতে কৃষি বিজ্ঞানীদের মতবিনিময় ও গবেষণা কর্মশালার উদ্বোধন

Sadek Ali
বশির আহমেদ কাজল, গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ৮:২০ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-তে কৃষি বিজ্ঞানীদের অংশগ্রহণে মতবিনিময় ও গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বারি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

আরও পড়ুন: বাউফলে সাংবাদিক ও ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

কর্মশালার সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, সময়ের চাহিদা অনুযায়ী কৃষি গবেষণাকে আরও গতিশীল করতে হবে। জলবায়ু পরিবর্তন ও প্রতিকূল পরিবেশ মোকাবিলায় উপযোগী নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারির পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ। কর্মশালায় বিভিন্ন কৃষি গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে গবেষণার অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুন: বাঘ হত্যা থামছে না, সক্রিয় আন্তর্জাতিক চোরাকারবারি চক্র

বারি জানায়, প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৬৮১টি উচ্চফলনশীল, রোগ প্রতিরোধী ও প্রতিকূল পরিবেশ সহনশীল ফসলের জাত এবং ৬৯২টি অন্যান্য কৃষি প্রযুক্তিসহ মোট ১,৩৭৩টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এসব প্রযুক্তির মাধ্যমে দেশের তেলবীজ, ডাল, আলু, সবজি, মসলা ও ফল উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চলমান গবেষণার মূল্যায়ন এবং ২০২৬-২৭ অর্থবছরের গবেষণা কর্মসূচি প্রণয়নের লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালায় বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান, কৃষি মন্ত্রণালয় এবং বারির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা।