নীলফামারীতে কৃত্রিম বুদ্ধিমত্তা দক্ষতা উন্নয়ন প্রকল্পের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় মঙ্গলবার নীলফামারীতেও প্রশিক্ষনার্থী বাছাইয়ের লিখিত পরীক্ষা সকালে জেলা যুব ভবনে অনুষ্ঠিত হয়। দুই শিফটে ২৩৩জন পরীক্ষার্থী অংশ নেয়। বুধবার একই ভবনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আলী, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কো-অর্ডিনেটর ছবি রানী, কোর্স কো-অর্ডিনেটর সুমন ইসলাম, ট্রেইনার আব্দুল কুদ্দুস পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় পরীক্ষা কেন্দ্র্রের সার্বিক পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি, আসন ব্যবস্থা, নিরাপত্তা, প্রশ্নপত্র ব্যবস্থাপনা এবং পরীক্ষা পরিচালনার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং যুব উন্নয়ন অধিদপ্তর এর বাস্তবায়নে পরিচালিত প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হল তথ্যপ্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুব ও যুব নারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে দক্ষ করে তোলা। প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টি এবং প্রশিক্ষনার্থীদের স্বনির্ভর হিসেবে গড়ে তোলা হবে। প্রশিক্ষণে শুধু টুলের ব্যবহার নয়, বরং এআই ভিত্তিক কনটেন্ট তৈরি, ডিজিটাল মার্কেটিং, ভিডিও নির্মাণ, ডাটা বিশ্লেষণ, অটোমেশন ব্যবসায়িক ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় বাস্তব দক্ষতার উপর গুরুত্ব দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে আয়মুখী কাজ ফ্রিল্যান্সিং কর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে প্রশিক্ষনার্থীদের মেন্টরিং সাপোর্ট দেয়া হবে। চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের সনদপত্র প্রদান করা হবে।
আরও পড়ুন: বাঘ হত্যা থামছে না, সক্রিয় আন্তর্জাতিক চোরাকারবারি চক্র
সুত্র জানায়, প্রশিক্ষণে অংশ গ্রহণের জন্য ৫৭০জন আবেদন করেন এরমধ্যে এমসিকিউ পরীক্ষায় অংশ নেয় ২৩৩জন। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যৌথ ভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে জয়েন্ট ভেঞ্চারে এসইও এক্সপ্যাট বাংলাদেশ লিমিটেড ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কো-অর্ডিনেটর ছবি রানী জানান, ২৫জন প্রশিক্ষনার্থী নেয়া হবে। তাদের দুই মাসব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে যা শুরু হবে আগামী ২রা আগষ্ট। প্রত্যেক প্রশিক্ষনার্থী দৈনিক ভাতা হিসেবে ২’শ টাকা এবং দুপুরের খাবার পাবেন।
আরও পড়ুন: পুলিশের ওপর হামলা, প্রধান আসামিকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক





