কুলাউড়ায় যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে এলজিইডির কর্মশালা

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ৩:০৪ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ককে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন, নতুন সড়ক অন্তর্ভুক্তি এবং কয়েকটি সড়ককে ভবিষ্যতে ফোর লেনসহ আধুনিক পাকা সড়কে রূপান্তরের প্রস্তাব নিয়ে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এলজিইডির উদ্যোগে ‘গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ’ বিষয়ক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অভিনব চেষ্টা

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রীতম শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার শিমুল কুমার কুন্ডু। তিনি জিআইএস ম্যাপিংয়ের মাধ্যমে উপজেলার বিদ্যমান গ্রামীণ সড়ক নেটওয়ার্ক, যোগাযোগ ব্যবস্থার বর্তমান অবস্থা, উন্নয়ন সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

আরও পড়ুন: দাগনভূঞায় ইয়াবাসহ যুবক আটক

কর্মশালায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ, নতুন সড়ক প্রকল্প অন্তর্ভুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু, যুবদল নেতা সিরাজুল ইসলাম রাজুসহ অন্যরা।