ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত

Sanchoy Biswas
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ১১:১৬ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার আজিমনগরস্থ মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী প্রাঙ্গণে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রিত আত্মউন্নয়নমূলক যুব সংগঠন তাজকিয়া এই কর্মসূচির আয়োজন করে।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং সভাপতিত্ব করেন ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, গাউসিয়া জামান মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ বদিউজ্জামান মাইজভাণ্ডারী, অত্র মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাসেম, শিশু-কিশোর সমাবেশের প্রধান সমন্বয়ক ও তাজকিয়ার উপদেষ্টা এইচ. এম. রাশেদ খান, তাজকিয়ার সাবেক সভাপতি ডা. কৌশিক সাইমন শুভ এবং তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ রমিজ আলী।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

এছাড়াও স্থানীয় শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়ার এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা রাখি, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে যেভাবে অকাতরে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছে, শিক্ষার্থীদের জন্যও আরও ব্যাপক পরিসরে সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি অনুরোধ জানান।

স্বাগত বক্তব্য রাখেন তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬-এর আহ্বায়ক এবং তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি জামশেদ আলম।

দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৭০০ জন শিক্ষার্থীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অংশগ্রহণকারীদের ব্লাড গ্রুপ কার্ডও প্রদান করা হয়। পাশাপাশি তারুণ্যের ডাক বুথ ক্যাম্পে প্রাথমিক চিকিৎসাবিষয়ক পরিচিতি, স্বাস্থ্য পরামর্শ এবং নারীদের স্বাস্থ্যসচেতনতা বিষয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন ডা. রিহুল জান্নাত। পরিশেষে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ৮ জন চিকিৎসক, ২ জন প্রশিক্ষক, ৩ জন ল্যাব টেকনিশিয়ান এবং তাজকিয়ার কেন্দ্রীয় ও বিভিন্ন উপজেলা শাখার ৬০ জন সদস্য দায়িত্ব পালন করেন।