শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে দিনাজপুরে সড়ক অবরোধ প্রত্যাহার

Sadek Ali
ফারুক হোসেন, দিনাজপুর
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:২২ পূর্বাহ্ন, ১২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কৃষকদল ও পরিবহন শ্রমিক নেতা মজিবর রহমান মজিবকে গ্রেফতার ও নির্যাতনের ঘটনায় দিনাজপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা বিএনপি, আইনজীবী ও মোটর পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় পরিবহন শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে নির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুল কাইয়ুম। 

আরও পড়ুন: এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীল আলম বলেন, শ্রমিকদের তিন দাবিই মেনে নিয়েছে প্রশাসন। আগামীকাল বুধবার কৃষকদল ও শ্রমিক নেতা মজিবকে আইনী প্রত্রিয়ায় মুক্তি দেয়া হবে। শ্রমিকদের ধৈর্যধারনের উপদেশ দেন তিনি। পরে শ্রমিক নেতৃবৃন্দ অবরোধ তুলে নেয়ার ঘোষনা দেন।

আরও পড়ুন: বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার পর দুই ভারতীয়কে ধরে আনেন গ্রামবাসী

বুধবার মজিবের আইনী প্রক্রিয়ায় জামিন, সিআইডির কর্মকর্তা নওয়াবুর রহমানকে দিনাজপুর থেকে বদলী, ও কোতয়ালি থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রত্যাহার করা হবে। 

সভায় উপস্হিত ছিলেন, সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি সহ  জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, দিনাজপুর জেলা বাস মালিক গ্রুপের নেতৃবৃন্দ, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ শ্রমিকগণ উপস্থিত ছিলেন।