নালিতাবাড়ীতে মাদকবিরোধী কমিটির হাতে ইয়াবাসহ দুইজন আটক

Sanchoy Biswas
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:২৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে মাদক কেনাবেচা করতে গিয়ে ৫০ পিস ইয়াবাসহ পৌরশহরের আড়াইআনী বাজারের বাসিন্দা ফাহিম ও বোতলভাঙ্গা মোড় এলাকার শরীফসহ মোট দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকবিরোধী সচেতন নাগরিক কমিটির সদস্যরা। পরে তাদের মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড়ে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসাইন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফাহিম ও শরীফ নামের দুজন মাদক কেনাবেচা করছেন—এমন সন্দেহে রাতে হ্যান্ডেল মোড়ে তাদের আটক করেন মাদকবিরোধী সচেতন নাগরিক কমিটির সদস্যরা। পরে তাদের একটি ঘরে নিয়ে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় তাদের কাছে থাকা ইয়াবা উদ্ধার করে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫০ পিস ইয়াবাসহ ফাহিম ও শরীফকে হেফাজতে নেয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক কেনাবেচার সন্দেহে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান।