শিক্ষকসহ একই পরিবারের ৪ জন হত্যার ঘটনায় আটক ২
রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকার এক তালাবদ্ধ বাড়ি থেকে জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, সন্তানসহ ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের।
আরও পড়ুন: বগুড়ার শেরপুরে সরকার নির্ধারিত দামে মিলছে না সার, কৃত্রিম সংকটের অভিযোগ
ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। এই ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দুপুর ১২টায় প্রেস ব্রিফিং রয়েছে সেখানে বিস্তারিত জানানো হবে।
নিহতরা হলেন— রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে আয়াস চক্রবর্তী (১২)।
আরও পড়ুন: আশুলিয়া-ধামরাইয়ে ডিবির অভিযানে ইয়াবা, হেরোইন ও গুলিসহ গ্রেপ্তার ৪
উল্লেখ্য, শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর মাছুয়াপাড়া মন্দিরসংলগ্ন একটি দুইতলা বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, সন্তানসহ ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।





