বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সর্ববৃহৎ জশনে জুলুস পালিত
ঈদে মিলাদুন্নবীর জুলুস চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে’ এমন মধুর কণ্ঠে হাম-নাত আর দরুদ মুখর পরিবেশে চট্টগ্রামের বাঁশখালীতে হাজারো মানুষের উল্লাসে সর্ববৃহৎ জশনে জুলুসে পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার কাথরিয়া ইউনিয়নে আহলে সুন্নাত ওয়াল জমা'আত ও গাউসিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া শাখা এবং আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে এ জশনে জুলুস পালিত হয়।
আরও পড়ুন: আশুলিয়া-ধামরাইয়ে ডিবির অভিযানে ইয়াবা, হেরোইন ও গুলিসহ গ্রেপ্তার ৪
এ সময় জশনে জুলুসে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে ও গাড়ি নিয়ে উপজেলার কাথরিয়ার চুনতি বাজার জমায়েত হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে কাথরিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগমারা অলিশাহ (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে জমায়েত হয়। পরে সেখানে মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে জুলুস সমাপ্ত হয়।
এদিন বাঁশখালীর হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে জশনে জুলুসের র্যালি ও মিলাদ মাহফিল থেকে বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহাম্মদের (সা.) সম্মানে দরুদে সালাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার প্রতিধ্বনি ছড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: সাংবাদিককে মারতে সন্ত্রাসীদের মহড়া, আতঙ্কিত এলাকাবাসী
এ সময় জশনে জুলুসের র্যালি শেষে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বাঁশখালী হামেদিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নেছার উদ্দিন মুনিরীর সভাপতিত্বে ও আমির হোসাইনের সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু বক্কর সিকদার, সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, হাফেজ আব্দুল ওয়াহেদ, আব্দুল মালেক আশরাফী, আব্দুর রহমান রেজভী, সার্জেন্ট নুর হোসেন তালুকদার, অ্যাডভোকেট মহিউদ্দিন, আব্দুর রহমান আলকাদেরী প্রমুখ। এ ছাড়াও জশনে জুলুসে সর্বস্তরের সুন্নী জনতা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র-সমাজসহ বিভিন্নস্তরের মানুষ অংশ নেন।'#





