মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যোগে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) পালিত
যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে SZHM ট্রাস্ট পরিচালিত মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী ও উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার যৌথ উদ্যোগে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) পালিত।
২৬ আগস্ট বুধবার সকাল ৯টায় পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আওলাদে রাসূল, রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মাঃ)-এর প্রতিষ্ঠিত মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী ও উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার যৌথ উদ্যোগে এক জশনে জুলুস মাদ্রাসা ময়দান হতে আরম্ভ হয়ে মাইজভাণ্ডার দরবার শরীফের মাজারসমূহ জিয়ারত ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা ময়দানে এসে জমায়েত হন।
আরও পড়ুন: বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি যাচ্ছেন মালয়েশিয়ায়, আবেদন নিয়ে যা জানা গেল
বেলা ১১টায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাছেমের সভাপতিত্বে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন ও মাওলানা কায়সার উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার মাবুদিয়া মঞ্জিলের শাহজাদা সৈয়দ গোলাম রব্বানী মাইজভাণ্ডারী (মঃ), বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন, প্রভাষক মাওলানা রফিক উদ্দিন, প্রভাষক মাওলানা মুজিবুল হক, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সুপার মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, উম্মুল আশেকিন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য জনাব জালাল উদ্দিন চৌধুরী, জনাব ওমর ফারুক, মাদ্রাসা পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য জনাব মুহাম্মদ ইয়াকুব, মাওলানা জাহেদ উদ্দিন, মাওলানা তাকরিম উদ্দিন, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা কাইসার উদ্দিন, মাওলানা ওয়াহিদ রেজা, মাওলানা রাশেদ আলিসহ অসংখ্য ওলামায়ে কেরাম।
আরও পড়ুন: কুলাউড়ায় হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
বক্তারা বলেন, রাহমাতুল্লিল আলামিন নবী (দঃ)-এর আগমনে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সমাজ গঠনের মাধ্যমে বিশ্বশান্তির বীজ বপন করা হয়। রাসূলে পাক (দঃ)-এর আধ্যাত্মিক ও জাগতিক নীতির মাধ্যমে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয় জীবন, বস্ত্র, বাসস্থান এবং নারীর অধিকার বাস্তবায়ন সমগ্র বিশ্বে সম্ভব হয়েছে।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রওজার সম্মানিত খাদেম মাওলানা হাবিব উল্লাহ, মাওলানা জানে আলম, মাওলানা তাজুল ইসলাম, হক মঞ্জিলের কর্মকর্তা জনাব বাবলু, সাজ্জাদ হোসাইন আরমান কাওয়াল, হাফেজ মাওলানা আবুল কালাম, প্রভাষক জনাব মুহাম্মদ হেলাল উদ্দিন, জনাব মোঃ রাশেদুল করিম, জনাব সবুজ চন্দ্র, জনাব নুরুল করিম চৌধুরী, জনাব শফিউল আজম চৌধুরী, জনাবা উম্মুল ওয়ারা, জনাব মুহাম্মদ রবিউল হোসেন, জনাব মুহাম্মদ আব্দুর রাজ্জাক, জনাব মুহাম্মদ জাকারিয়া আলম, মাওলানা মুহাম্মদ এমদাদ হোসেন, মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা মুহাম্মদ জালাল উদ্দীন, ক্বারী মোহাম্মদ ফোরকান, জনাব মাজিদুল ইসলাম, জনাবা জোবাইদা বেগম, জনাবা জোবাইদুন্নাহার, জনাবা রাবেয়া সোলতানা, জনাবা আকলিমা আকতার, হাফেজ মাওলানা ইকরাম প্রমুখ।
সকাল ৮ ঘটিকায় পবিত্র কুরআন খতম এবং মিলাদ কিয়ামের মাধ্যমে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ)-এর কার্যক্রম শুরু হয়। পরিশেষে আখেরি মোনাজাত ও তাবাররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।





