গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০
ছবিঃ সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ যাত্রী।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার গেড়াখোলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর নিয়ে নতুন উত্তেজনা
প্রাথমিকভাবে জানা গেছে, যাত্রীবাহী বাসটি সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন এবং ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আরও পড়ুন: ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার
দুর্ঘটনার কারণ ও হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।





