লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৯নভেম্বর) বিকালে শহর সমাজসেবা কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহর সমাজসেবা কার্যালয় সমন্বয় পরিষদের আয়োজনে অর্ধশতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় লক্ষ্মীপুর সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মাহবুবুর রহমান।
আরও পড়ুন: রাজধানীর ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন বন্ধ
শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মোশারফ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, প্রাক্তণ শিক্ষক আবুল মোবারক ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তণ শিক্ষক সাইফুল ইসলাম ভূঁইয়া তপন, সমন্বয় পরিষদের সহ-সভাপতি সেলিম উদ্দিন নিজামী, আবদুল আজিজ, মমতাজ বেগম, কোষাধ্যক্ষ শামছুল আলম লিটু, পৌর শহীদ স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক আওলাদ হোসেন প্রমুখ।





