‎করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট

Shahrier Islam Pallab
এম.এ. কিবরিয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৫২ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাধারণ জনগণের জন্য সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

‎মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল

‎এ সময় সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষকে দালালির মাধ্যমে হয়রানি, প্রতারণা কিংবা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পাশাপাশি হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের তৎপরতা বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়।

‎সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি জানান, সরকারি হাসপাতালে সেবা নিতে আসা জনগণের কোনোভাবেই হয়রানির শিকার হওয়া কাম্য নয়। দালালচক্রের মাধ্যমে রোগী ও তাদের স্বজনদের বিভ্রান্ত বা হয়রানি করার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ‎প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকেও দালালদের প্রলোভনে না পড়ে সরাসরি হাসপাতালের সংশ্লিষ্ট সেবা প্রদানকারীদের কাছ থেকে স্বাস্থ্যসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত