উলিপুর ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর জমকালো আয়োজন

Sanchoy Biswas
উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:০৪ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর থানায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬। কমিউনিটি পুলিশিং এবং সাধারণ জনগণের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উপস্থিত প্রধান অতিথি উলিপুর উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন উলিপুর অফিসার ইনচার্জ শওকত, উপজেলা বিএনপির সদস্য সচিব ওবায়দুল হক বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চাঁদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কুড়িগ্রাম জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, উলিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক বাংলা বাজার পত্রিকার উলিপুর প্রতিনিধি মুমিনুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা।

আরও পড়ুন: ভৈরবে সেরা বিদ্যালয়ের সম্মাননা পেল কমলপুর মোজাফফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়

আয়োজকরা জানান, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টকে কেন্দ্র করে উলিপুর থানার দায়িত্বরত কর্মকর্তা এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

ভবিষ্যতেও এমন সুস্থ বিনোদন ও সামাজিক সচেতনতামূলক ইভেন্ট চালু রাখার কথা জানিয়েছে আয়োজক কমিটি।

আরও পড়ুন: লংলা কলেজে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন