সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষায় ব্র্যাকের উদ্যোগে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
সামাজিক ক্ষমতায়ন, মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাকের সামাজিক রূপান্তর ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে ২২ (সেপ্টেম্বর )সকাল ১১ টায়, ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে নাজিরপুরের গিলাতলা স্বপ্ন সারথি দলে সহমর্মিতার বীজ বুনি (পর্ব ১) সেশন অনুষ্ঠিত হয় ।
এই সেশনের মূল শিক্ষণীয় বিষয় ছিল সকলের প্রতি সহযোগিতার হাত বাড়ানো এবং প্রত্যেককে যোগ্য সম্মান দেয়া। কিশোরিরা যাতে একে অপরকে সহযোগিতা করে এবং বিপদে-আপদে পাশে থাকে সেই বিষয়ে সকলকে সচেতন করা হয়।
আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত নিত্যানন্দ শীল জেলা ব্যবস্থাপক (SELP) পিরোজপুর বলেন,আমাদের অনেক কিশোরী আছে অর্থের অভাবে লেখাপড়া করতে পারছে না তাকে যদি আমরা সকলে সহযোগিতা করি তাহলে সে নিয়মিত লেখাপড়া করতে পারবে এবং স্বপ্ন পূরণ করতে পারবে। পৃথিবীতে অনেক জাতি গোষ্ঠীর মানুষ বসবাস করে। অনেকের পেশা বা কর্মে ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা সবাই একে অন্যের উপর নির্ভরশীল। তাই আমাদের সকলকেই দরকার। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আছে বলেই আমাদের সমাজটা অনেক সুন্দর।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলা জরুরি। সমাজে কোনো মানুষ যেন অন্যায়, বৈষম্য বা অধিকার বঞ্চনার শিকার না হয় , সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার
বক্তারা আরও বলেন, মানুষে মানুষে ভালোবাসা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া এবং বিপদে-আপদে পাশে দাঁড়ানোই প্রকৃত সামাজিক মূল্যবোধ।সমাজ থেকে অবিচার ও বৈষম্য দূর করতে হলে শুধু আইন প্রয়োগের ওপর নির্ভর করলে হবে না, প্রত্যেক মানুষের চিন্তাভাবনা ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
সভায় আইনি অধিকার সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন যথাযথভাবে প্রয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনেক মানুষ নিজেদের আইনগত অধিকার সম্পর্কে পর্যাপ্তভাবে অবগত না থাকায় বিভিন্ন সময় অন্যায় ও বৈষম্যের শিকার হন। এ কারণে তৃণমূল পর্যায়ে আইনি সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভার মূল প্রতিপাদ্য ছিল, একটি সুন্দর সমাজ গড়ে তুলতে শিক্ষক, আইনজীবী, সমাজকর্মী, প্রশাসনের প্রতিনিধি এবং সাধারণ নাগরিক সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সামাজিক অনিয়ম ও বৈষম্য কমিয়ে একটি নিরাপদ পরিবেশ তৈরি করা সম্ভব।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা :শাকিলা আরজু অফিসার( SELP) নাজিরপুর দোলা শিকদার CO (SELP) শিক্ষক মোঃ নিয়ামতুল্লাহ, সমাজসেবক মোঃ জহুরুল ইসলাম, আইনজীবী মোঃ মোখলেছুর রহমান এবং প্রশাসনিক প্রতিনিধি মোঃ তৌহিদুল ইসলাম।
এ সময় অতিথিরা সামাজিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। পাশাপাশি সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে আয়োজক ও উপস্থিত অতিথিরা সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার করেন। পরে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।





