চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেফতার
ফরিদপুরের সিএনবি ঘাট এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চরভদ্রাসনের ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এস আই মোজাম্মেল হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন—চরভদ্রাসন উপজেলার মুন্সীর চর (চর শালেপুর মধ্য) এলাকার ছোরমান খাঁর ছেলে আজিজ খাঁ (৫৫) ও ইব্রাহিম খাঁ (৫৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চরভদ্রাসন থানায় মামলা নং-০৩, তারিখ ১৪/০৮/২০২৬ মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(৩), ১০, ১১ ও ১৩ ধারায় করা হয়েছে।
আরও পড়ুন: আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
পুলিশের তথ্য অনুযায়ী, সিএনবি ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে





