শাজাহানপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

Shahrier Islam Pallab
সুচন্দন সরকার (চন্দন)
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:২০ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে মোঃ সুমন হোসেন (২৮) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার মাদলা ইউনিয়নের সুজাবাদ এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সুমন হোসেন সুজাবাদ গ্রামের মোঃ ইয়াছিন আলীর ছেলে।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নকারী কার্যকলাপের অভিযোগে তাকে আটক করা হয়। পরে তিনি নিজের দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে অটোরিকশা ড্রাইভারদের বিক্ষোভ: মিশনপাড়া পর্যন্ত চলাচলের দাবি

মোবাইল কোর্ট পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ অঞ্চলের পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল।

এ সময় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে সুমন হোসেন মুচলেকা দেন।

আরও পড়ুন: গাজীপুর নয়, তাঁতীবাজার থেকেই পিচ্চি রাজার পলায়ন, গ্রেপ্তার ২