শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন
শুরু হচ্ছে আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন। “Run & Rise for Humanity, Recall 102” স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই ম্যারাথান আয়োজন করতে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ কে সকলের মাঝে পরিচিত করতে এবং অগ্নিকাণ্ডসহ যেকোন দুর্ঘটনা প্রতিরোধে সচেতন করতে মূলত এ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া
আগমী ২৮ নভেম্বর ২১.১ কিঃমিঃ, ১০ কিঃমিঃ, ৫ কিঃমিঃ ও ছোটদের জন্য ১.০২ কিঃমিঃ এই ৪টি ক্যাটাগরিতে সকলের জন্য উন্মুক্ত ম্যারাথনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ক্যাটাগরিগুলো জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৯০২, ৮০২, ৭০২ ও ৫০২ টাকা। https://firemarathon102.org এই ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। ৫ অক্টোবর বেলা ১২-০০ ঘটিকা থেকে রেজিস্টেশন শুরু হবে। ম্যারাথনটিতে মোট ৫ হাজার ১০২ জন অংশগ্রহণ করতে পারবেন।
ম্যারাথনটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড, পূর্বাচল, নারায়ণগঞ্জ এর সামনের ৩০০ ফিট এক্সপ্রেস ওয়ে-তে শুরু হবে।
আরও পড়ুন: এলপিজি সিলিন্ডার নৈরাজ্যের সঙ্গে দামও বাড়ল
ম্যারাথনের বিষয়ে এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি বলেন, “অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে আমরা দেরিতে সংবাদ পেয়ে থাকি। ফায়ার সার্ভিস হটলাইন নম্বর ১০২-কে মানুষের মাঝে আরও পরিচিত করতে পারলে রেসপন্স টাইম কমে আসবে এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ কমে আসবে।” এছাড়াও তিনি বলেন, “এর মাধ্যমে ফায়ারফাইটার ও সাধারণ মানুষের মেলবন্ধন সৃষ্টি হবে ও হৃদ্যতা বৃদ্ধি পাবে।” তিনি সকল কে AIMS Certified ২০২৬ Fire International Marathon-102 এ অংশ গ্রহণ করে নিরাপদ বাংলাদেশ গড়তে অবদান রাখতে এবং ফায়ার হটলাইন নম্বর ১০২ সকলের মাঝে প্রচারের আহ্বান জানান।





