নাজরিয়াকে নিয়ে মুখ খুললেন ফাহাদ ফাসিল

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:০৯ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অভিনেত্রী নাজরিয়া নাজিমের সঙ্গে দাম্পত্যে ভাঙনের গুঞ্জন মাঝেমধ্যেই ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও এ বিষয়ে এতদিন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি দুজনের কেউই। এবার স্ত্রীকে নিয়ে মজার মন্তব্য করে সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা ফাহাদ ফাসিল।

সম্প্রতি ‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’ সিনেমার প্রচারণার এক অনুষ্ঠানে নাজরিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেন ফাহাদ। স্ত্রীকে নিয়ে রসিকতা করে অভিনেতা বলেন, ‘আমি তো একটা শিশুকেই বিয়ে করেছি।’ নাজরিয়ার আচরণ প্রসঙ্গে ফাহাদ আরও বলেন, তাকে সামলাতে সামলাতেই শিশুদের সঙ্গে ধৈর্য ধরে কাজ করার দক্ষতা তৈরি হয়েছে তার। নিজের আসন্ন সিনেমার শিশু অভিনেত্রী স্সারা প্রসঙ্গেও একই রসিকতা করেন তিনি।

আরও পড়ুন: মোহাব্বাত-এ শাকিব খান, নায়িকা কে?

ফাহাদের ভাষায়, ‘মানুষ আমাকে বলে, শিশু সামলানোর ক্ষেত্রে আমার ধৈর্য অনেক। আমি বলি, আমার তো একজন বাড়িতেই আছে, এতদিন ধরে তাকেই সামলাচ্ছি।’

ফাহাদের এমন মন্তব্যে তাদের দাম্পত্য নিয়ে ছড়িয়ে পড়া বিচ্ছেদের গুঞ্জন ফের আলোচনায় এসেছে। ২০১৪ সালে বিয়ে করেন ফাহাদ ফাসিল ও নাজরিয়া নাজিম। বয়সের ব্যবধান ১২ বছর হলেও দীর্ঘদিন ধরেই একসঙ্গে আছেন তারা। ‘ব্যাঙ্গালোর ডেইজ’ ও ‘ট্রান্স’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয়ও করেছেন এই তারকা দম্পতি।

আরও পড়ুন: বিদায় নিচ্ছে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’

এদিকে ফাহাদ অভিনীত ‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’ সিনেমাটি আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। সিনেমাটির মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে ফাহাদের।