কুলাউড়ায় শিক্ষক দিবসে গুণী শিক্ষক সংবর্ধনা

Shahrier Islam Pallab
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:১৯ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে  আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান করা হয়েছে।  

উপ‌জেলা একা‌ডে‌মিক সুপারভাইজার মোঃ শ‌ফিকুল ইসলামের সভাপতিত্বে ও মহ‌তো‌ছিন আলী উচ্চ বিদ্যালয় ও ক‌লেজের অধ্যক্ষ মোঃ ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে অটোরিকশা ড্রাইভারদের বিক্ষোভ: মিশনপাড়া পর্যন্ত চলাচলের দাবি

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার অ‌ফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনিন সুলতানা ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম,  ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভ‌ট্টো ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা সরকার, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হ‌ো‌সেন, লংলা ক‌লে‌জের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নাজমুল ইসলাম ও সহকারি অধ্যাপক মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন গুণী শিক্ষককে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। সম্বর্ধিত শিক্ষকরা হলেন কলেজ পর্যায়ের সহকারী অধ্যাপক মোঃ মাজহারুল ইসলাম, মাধ্যমিক পর্যায়ে সেলিম আহমদ, প্রাথমিক পর্যায়ে মোহাম্মদ মোশের্দ আলম, শিউলি আচার্য ও সোহানা আক্তার চৌধুরী। সভার পূর্বে এক রেলি উপজেলা এলাকা প্রদক্ষিণ করে।