রূপগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়
চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমন এবং জনসাধারণের নানা সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ বিন শফিক।বৃহস্পতিবার(৮ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান।বাংলাভিশন ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক খলিল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন ইউএনও এস এম আবদুল্লাহ বিন শফিক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা টেলিভিশনের সাংবাদিক শহীদুল্লাহ গাজী।সভায় রূপগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমন এবং স্থানীয় নানা সমস্যা ও অনিয়ম নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।সভায় বক্তব্য দেন মাই টিভি ও যায়যায়দিনের মকবুল হোসেন, দৈনিক আগামীর সময়ের এ এইচ মিলন, সমকালের জিয়াউর রাশেদ, স্টার নিউজ ও ডেইলি সানের এস এম শাহাদাত, নিউজ টোয়েন্টিফোরের আলম হোসেন, জিটিভির আশিকুর রহমান হান্নান, বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, গ্রীন টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম, এনটিভির শাকিল আহমেদ, এটিএন নিউজের পারভেজ আহমেদ, বিজয় টেলিভিশনের শরীফ আহমেদ লিটন, যুগান্তরের মাহাবুব মনি, আমাদের সময়ের শহিদুল করিম বিপ্লব, মিজানুর রহমান, ভোরের কাগজের নজরুল ইসলাম, খবরের কাগজের রুবেল শিকদার, কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, বাংলাবাজার পত্রিকার শ্রী দিপু চন্দ্র গোপ, সিএনএন বাংলার সাইদুর রহমান, আজকের বাংলার মাকসুদুল হক তুষার, শীতলক্ষ্যা টিভির বিপ্লব হাসান, দৈনিক প্রলয়ের আশিকুর রহমান, প্রাইম টিভির বিপ্লবসহ রূপগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।সভায় সাংবাদিকরা বলেন, রূপগঞ্জের বিভিন্ন এলাকার চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, মাদকসহ অপরাধ ও নানা অনিয়মের তথ্য তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনের কাছ থেকে অতীতেও সহযোগিতা পেয়েছেন তারা। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান সাংবাদিকরা।ইউএনও এস এম আবদুল্লাহ বিন শফিক বলেন,রূপগঞ্জের জনগণের জন্য কাজ করার উদ্দেশ্যেই এখানে দায়িত্ব নিয়েছি। সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধান করাই আমার লক্ষ্য। এ কাজে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।তিনি আরও বলেন, এলাকার সমস্যা ও অপরাধের তথ্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে দ্রুত পৌঁছালে তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হয়। জনস্বার্থে প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।সভায় রূপগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জনদুর্ভোগ কমাতে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন: জনদুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে সড়ক মেরামত করলেন জহিরুল ইসলাম সৌরভ





