দারোগা নজরুলের বিরুদ্ধে একাধিক অনিয়ম দূর্নীতির অভিযোগ-বগুড়ায় ১৫ বছর

Shahrier Islam Pallab
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৫৬ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
  •  বগুড়া শহরে দুইটি ৫তলা বিশিষ্ট বিল্ডিং, ২টি প্লট এবং ২টি আলিশান মাইক্রোবাস, গড়েছে অঢেল অর্থ সম্পদ
  • নেতাকর্মীদের উপর নির্যাতন ও জিম্মি করে অর্থ আদায়, বর্তমান প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগ 
  • চাঁদাবাজি, মাদকের টাকা আদায় ও নারী কেলেঙ্কারির অভিযোগ 
  • পতিত সরকারের যোগসাজসে গায়েবী মামলা, এসপি অফিসের আলোচিত টিএ বিল অনিয়ম-দুর্নীতির সদস্য 

বগুড়ায় পুলিশের বিরুদ্ধে পুলিশের সাব-ইন্সপেক্টর (দারোগা) এসআই নজরুলের বিরুদ্ধে একাধিক অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে। সেই সাথে একই জেলায় ১৫ বছর ধরে কর্মরত আছে। যার ফলে গড়ে তুলেছে সে তার আধিপত্য প্রভাবের বিস্তার ও অঢেল অর্থ বিত্ত সহ নানা রকম অনিয়ম-দুর্নীতির পাহাড় সাম্রাজ্য গড়ে তুলেছে।

গত (৩রা অক্টোবর) শনিবার এক অভিযোগের পরিপ্রেক্ষিতে সাব-ইন্সপেক্টর (দারোগা) এসআই আয়নাল হক এসমস্ত অনিয়ম দূর্নীতির তথ্য উপাত্ত তুলে ধরে সাব-ইন্সপেক্টর (দারোগা) এসআই নজরুলের বিরুদ্ধে অভিযোগ করেন। বর্তমানে উক্ত সাব-ইন্সপেক্টর (দারোগা) এসআই নজরুল বগুড়া জেলার ধুনট থানায় কর্মরত রয়েছে। তিনি একই জেলায় ১৫ বছর কর্মরত থাকা অবস্থায় নানা রকম অন্যায়-অপকর্ম, অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তিনি বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকাকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জাতীয় সংসদ সদস্য (এমপি) রাগেবুল আহসান (রিপু) এর আদেশে চেয়ারম্যান আপেল মাহমুদকে ধরে থানায় নিয়ে এসে তার কাছ থেকে ১০ লক্ষ টাকা নেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতাকর্মীদের গায়েবী মামলায় ধরে ধরে চালান দিতেন এবং বিএনপি'র বিভিন্ন নেতাকর্মীদের ধরে ভয়-ভীতি দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিতেন। অসহায় নিরীহ মানুষদেরকে ধরে মাদক ও দাদন ব্যবসায়ী এবং বিএনপি'র লোক বানিয়ে গায়েবী মামলা দিয়ে চালান দিতেন। তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে সেই সময় বিভিন্ন রকম আজেবাজে মন্তব্য ও কটুক্তি করতেন। এমনকি প্রতি মাসে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা আদায় করতেন। এতে তার বিরুদ্ধে এসমস্ত অনিয়ম দুর্নীতির অভিযোগ শুরু হলে পরবর্তীতে তাকে সারিয়াকান্দি থানায় বদলী করা হয়।

আরও পড়ুন: নাগেশ্বরী সীমান্তে ১৫ বিজিবির অভিযানে পিস্তল-গুলি ও ১ কেজি সন্দেহজনক আইস উদ্ধার

এদিকে সারিয়াকান্দি থানায় বদলি হওয়ার পর আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্ট জাতীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নানের সঙ্গে যোগসাজস করে পুনরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতাকর্মীদের উপর নির্যাতন, চাঁদাবাজি, ভয়ভীতি ও হুমকি ধামকিসহ বিভিন্ন ভাবে হয়রানি করা শুরু করে। এছাড়াও উক্ত থানায় কর্মরত থাকাকালীন এক মেয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পরেন তিনি। বিষয়টি জানাজানি হওয়ার পর সাব-ইন্সপেক্টর (দারোগা) এসআই নজরুলকে তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) তাকে বদলি করে দেয়।

অপরদিকে গত ৫ই আগস্ট/২৪ইং এর পট পরিবর্তন হলে সে নিজের ভোল্ট বা ভেস্ট (নীতি) রাতারাতি পরিবর্তন করে ফেলে। পট পরিবর্তনের পরে তকদির করিয়ে বগুড়া সদর থানায় বদলি নিয়ে আসে। তৎপর হতে একই কায়দায় চাঁদাবাজি ও মাদকের টাকা আদায় করা শুরু করে। এভাবেই সে বগুড়া শহরের মতো জায়গায় সামান্য এক (দারোগা) সাব-ইন্সপেক্টর হয়েই দুইটি ৫তলা বিশিষ্ট বিল্ডিং করেছে। সেই সাথে রয়েছে আরো ২টি প্লট এবং ২টি আলিশান মাইক্রোবাস, গড়েছে অঢেল অর্থ সম্পদের পাহাড়।

আরও পড়ুন: বিজিবির অভিযানে সিলেট সীমান্তে চোরাচালানী মালামাল আটক

এবিষয়ে সাব-ইন্সপেক্টর (দারোগা) এসআই আয়নাল হক জানায় যে, উপরোক্ত ঘটনা গুলো ঘটানাের পর তিনি সর্বশেষ বর্তমানে একই কায়দায় সাব-ইন্সপেক্টর (দারোগা) এসআই নজরুল বগুড়া ধুনট থানায় বদলি হয়ে চাঁদাবাজি ও মাদকের টাকা আদায়সহ নানা রকম অনিয়ম-দুর্নীতি করছে পূর্বের ন্যায় নিয়মিত ভাবে। সদ্য বগুড়া (পুলিশ সুপার) এসপি অফিসের আলোচিত টিএ বিলের টাকা আত্মসাৎ, অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের সদস্য তিনি। এতে গত দুইদিন আগেও তাকে এক লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে বলে জানান তিনি।