অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি

Sadek Ali
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৪৩ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অসহায় ভ্যান চালক আবু বক্করের চুরি হওয়া ভ্যানটি উদ্ধার করলো আনসার ও ভিডিপি।

জানা গেছে, উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের অসহায় চালক আবু বক্কর ভ্যান চালিয়ে নিজের সংসার পরিচালনা করতেন। কিন্তু গভীর রাতে বাড়ির মেইন গেটের তালা ও গ্রিল কাটিং প্লাস দিয়ে কেটে চোর ভিতরে প্রবেশ করে শুক্রবার ভোরে অটো ভ্যান গাড়ি চুরি করে নিয়ে যায়। 

আরও পড়ুন: মোহনগঞ্জে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু

কিন্তু পথিমধ্যে ভোর সাড়ে চারটার দিকে সিংগীমারী ইউনিয়ন আনসার ও ভিডিপি'র টহলদলের সন্দেহজনক মনে হলে সেখানে উপস্থিত সিংগীমারী ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডার শ্রী নয়ন চন্দ্র ও ভিডিপি সদস্য সৈকত ইসলাম একক প্রচেষ্টায় জিজ্ঞাসাবাদ করলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে ভ্যান রেখে দৌড়ে পালিয়ে যায়। সেখানে তাদের রেখে যাওয়া একটি কাটিং প্লাস ও একটি চাবি পাওয়া যায়। পরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু সাঈদ এর নির্দেশে, এলাকাবাসীর উপস্থিতিতে প্রকৃত মালিক কে অটো ভ্যান টি হস্তান্তর করা হয়।

ভ্যান চালক আবু বক্কর বলেন, আমার আয়ের একমাত্র উৎস ছিলো ভ্যান। সেই ভ্যানটি বাড়ি থেকে গভীর রাতে চুরি হয়ে যায়। আমার পরিবারের একমাত্র উপার্জনের সম্বল ভ্যানটি চুরি হয়ে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়ি। আনসার ও ভিডিপির টহল দলের সহযোগিতায় চুরি হওয়া ভ্যান গাড়িটি পেয়ে এখন আমি খুব খুশি।

আরও পড়ুন: কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী