সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষের পরিচয় এক ও অভিন্ন।আমরা সবাই বাংলাদেশী।প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা রক্ষা করাই সরকারের লক্ষ্য।
তিনি শনিবার শারদীয় দূর্গাপূজা উদযাপন ২০২৬ উপলক্ষে নান্দাইল উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় আইন শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আরও পড়ুন: মোহনগঞ্জে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তথ্য প্রতিমন্ত্রী দূর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আহবান জানিয়ে আরও বলেন,এ দেশে সবধরনের মানুষ সূদীর্ঘদিন যাবত পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। এই সম্প্রীতি নষ্ঠ করার জন্য কেউ যাতে কোন ধরনের অপতৎপরতা চালাতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।এছাড়া তথ্য প্রতিমন্ত্রী দূর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমূখর পরিবেশে পালন করার জন্য পূজা কমিটি,স্থানীয় প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দলসহ সাধারন মানুষকে সমহিত ভাবে কাজ করার আহবান জানান।উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ রায়,সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম,পূজা উদযাপন কমিটির সভাপতি দীলিপ সাহা,সাধারণ সম্পাদক বাবু পল্লব রায়,পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদারসহ নান্দাইলের ৩১টি পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।আলোচনা সভা শেষে তথ্য প্রতিমন্ত্রী ৩১টি পূজামন্ডপের প্রতিটিতে সরকারের পক্ষ থেকে ৬ শত কেজি করে চাল ও প্রতিটিতে ২ বান্ডেল করে ঢেউটিন বিতরণ করেন।এছাড়াও প্রতিটি পূজামন্ডপে যাতায়াত ব্যবস্হা উপযোগী করে দেয়ার জন্য স্হানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।এছাড়াও দূর্গাপূজা উপলক্ষে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী ব্যক্তিগত তহবিল থেকে ৩১টি পূজামন্ডপে প্রতিটিতে ৫ হাজার করে ১লাখ ৫৫ হাজার টাকা অনুূদান প্রদান করেন।





