সিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। গত ৬ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগে নির্বাচিত প্রার্থীরা প্রশিক্ষণকালীন মাসে ৫০ হাজার টাকা বেতন পাবেন। প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর মাসিক বেতন বেড়ে ৬৫ হাজার টাকা হবে। এর পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
আরও পড়ুন: যমুনা ফিউচার পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
আরও পড়ুন: এসিআইয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বিভাগ: ব্রাঞ্চ ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: যেকোনো জায়গায়
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বয়স: কমপক্ষে ২২ বছর
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীর যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। এ পদে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।
বেতন ও অন্যান্য সুবিধা
প্রশিক্ষণকালীন সময়ে মাসিক বেতন ৫০,০০০ টাকা। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর বেতন বেড়ে ৬৫,০০০ টাকা হবে।
এ ছাড়া নির্বাচিতরা পাবেন—
পারফরম্যান্স বোনাস
প্রভিডেন্ট ফান্ড
সপ্তাহে দুই দিন ছুটি
বিমা সুবিধা
গ্র্যাচুইটি
ক্রেডিট কার্ড
চিকিৎসা ভাতা
উৎসব বোনাস
আবেদন করবেন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সিটি ব্যাংকের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
আবেদন শুরু: ৬ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.citybankplc.com





