গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

Any Akter
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:২৬ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরের সদর থানায় শিববাড়ী মোড় এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে তাদের গ্রেপ্তার এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মানিক মিয়া (৩১) জামালপুর সদরের দমদম বকুলতলা এলাকার মৃত বরকত উল্লাহ বেপারী ছেলে এবং রুবেল মিয়া (২৯) একই জেলার সরিষাবাড়ী থানার  সামর্থবাড়ী এলাকার চান মিয়ার ছেলে।

গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের  এসআই মো. মতিউর রহমান জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শিবাবড়ী মোড় এলাকায় রাস্তায় কিছু সংখ্যক ছিনতাইকরী দেশীয় ধারালো অস্ত্র সহকারে অবস্থান করছে এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এসময় মানিক মিয়া ও রুবেল মিয়ার দেহ তল্লাশি করে একটি চাপাতি ও একটি চাকু জব্দ এবং তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে জিএমপি সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন: ইনানী রিসোর্টে আগুনে পুড়ে ১০ জনের মৃত্যু, আহত ১৫

পুলিশ কর্মকর্তা আরো বলেন, গ্রেপ্তার মানিক মিয়ার বিরুদ্ধে দুইটি দস্যুতা মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা, তিনটি চুরির মামলা ও দুইটি জিডি এবং রুবেল মিয়ার বিরুদ্ধে তিনটি চুরি মামলা, একটি মাদক মামলা ও দুইটি অন্যান্য ধারার মামলা রয়েছে।