হরিরামপুরে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আনসার ও ভিডিপির নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত ১৫ অক্টোবর দুপুর ১২টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ আমিনুল ইসলাম পিপিএম, পিভিএম।
আরও পড়ুন: সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসমা আক্তার, উপজেলা প্রশিক্ষক সৈয়দ আহসানুর রহমান সহ আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হরিরামপুর উপজেলার মোট ৬৩ টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ছয়জন করে মোট ৩৭৮ জন সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: দক্ষিণ গফরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও চাল বিতরণ
পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নির্বিঘ্নে পূজা উদ্যাপন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।





