কুলাউড়া উপজেলা শ্রমিক দলের কমিটি গঠন
ছবিঃ সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উপজেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. ইসলাম উদ্দিনকে ৩য় বারের মত সভাপতি, আব্দুস সামাদকে সাধারণ সম্পাদক ও মোঃ আসুক মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
গত ১৮ অক্টোবর মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম খাঁন ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম স্বাক্ষরিত এক ঘোষণায় এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক





